সারা দেশ

ফেসবুকে পাঁচ দিনের পরিচয়, প্রেমের টানে প্রবাসীর বাড়িতে যুবক — অতঃপর এলাকাজুড়ে তোলপাড়

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
মে ২৩, ২০২৬
ফেসবুকে পাঁচ দিনের পরিচয়, প্রেমের টানে প্রবাসীর বাড়িতে যুবক — অতঃপর এলাকাজুড়ে তোলপাড়

জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয় থেকে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। প্রেমের টানে প্রবাসী স্বামীর বাড়িতে ছুটে আসেন নীরব (২০) নামে এক যুবক। পরে স্থানীয়দের হাতে ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

ঘटनাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় নীরবের। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ওই গৃহবধূর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাতের আঁধারে তিনি সরিষাবাড়ীতে আসেন বলে এলাকাবাসীর দাবি।

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

এলাকাবাসী আরও জানান, গভীর রাতে প্রবাসী স্বামীর বাড়িতে এক অপরিচিত যুবকের উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নীরবকে আটক করেন। এ সময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায় এবং ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আটককৃত যুবক নীরব পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tags: ফেসবুকে পাঁচ দিনের পরিচয় প্রেমের

সারা দেশ

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান...

আগস্ট ২১, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...

আগস্ট ১৭, ২০২৬

0 মন্তব্য