অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার
অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাদের বিশেষ কার্যক্রম জোরদার করেছে। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা,বিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ডিবি (উত্তর/দক্ষিণ)টাঙ্গাইলের সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে যা জেলারআইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষেরনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags:
অ্যাপে
পরিচয়
ভালোবাসার
টানে
চীন
সারা দেশ
ঢাকা
টাঙ্গাইল
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

