আইন-অপরাধ

কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ১৮, ২০২৬
কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড
কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদক নির্মূলে পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
Tags: কালিহাতীতে মাদকবিরোধী অভিযানে একজনের কারাদণ্ড টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...

আগস্ট ১২, ২০২৬

0 মন্তব্য