আইন-অপরাধ

জমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর আহত একাধিক, আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর আহত একাধিক, আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন

জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ২ নং পোগোলদিঘা ইউনিয়নের উত্তর মালিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। সংঘর্ষে প্রধান আহত আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিবরণ:

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং শুক্রবার, সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উত্তর মালিপাড়া গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়। এতে আল-আমিন (পিতা: মাজম মন্ডল) গুরুতর আহত হন।

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১

চিকিৎসা ও বর্তমান অবস্থা:

গুরুতর আহত আল-আমিনকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালে রেফার করেন। স্বজনরা দ্রুত তাকে সেখানে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

অন্যান্য আহতরা:

এ ঘটনায় আরও আহত হন—
লিপি আক্তার (স্বামী: বাবলু মিয়া),
সুবর্ণা আক্তার (স্বামী: আল-আমিন),
রুবিনা আক্তার (স্বামী: বাহার উদ্দিন)।
তারা মারাত্মকভাবে আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি:

গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক গোপালপুরে ইয়াবাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক

ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা জোরদার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় মামলা রুজু করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত তথ্য:

বিষয়: অভিযোগ

বাদী: মোঃ রাসেল মিয়া (২৭), পিতা: নূর মাহমুদ, সাং: মালিপাড়া, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর।

বিবাদী:

১) মোঃ সুরুজ মিয়া (৪০), পিতা: মৃত কাশেম সরকার
২) মোঃ আজাহার (৫৫), পিতা: মৃত আমজাদ সরকার (গুলগুলি)
৩) মোঃ ওয়াজেদ (৬০), পিতা: মৃত গেদা সরকার
৪) মোঃ মিরাজ (২৫), পিতা: মোঃ সুরুজ
৫) মোঃ সীমান্ত (২২), পিতা: মোঃ সুরুজ
৬) মোঃ জাহিদ (২০), পিতা: মোঃ জাহাঙ্গীর
৭) মোঃ জিহাদ (২৩), পিতা: মোঃ জাহাঙ্গীর
৮) মোছা: আছিয়া বেগম (৫৫), স্বামী: মৃত সবের আলী
৯) মর্জিনা (৫০), স্বামী: মো: সুরুজ মিয়া। 
 সকলের সাং: মালিপাড়া, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুরসহ অজ্ঞাতনামা ২/৩ জন।

সাক্ষী:

১) মোঃ আল আমিন (৫৫), পিতা: মৃত মাজম মন্ডল
২) মোছা: লিপি আক্তার (৩৫), স্বামী: মোঃ বাবলু
৩) মোছা: সুবর্ণা আক্তার (৪০), স্বামী: মোঃ আল-আমিন
৪) মোছা: রুবিনা আক্তার (৪০), স্বামী: মোঃ বাহার উদ্দিন
৫) মোঃ রাশেদুল ইসলাম রতন (৩৭), পিতা: মৃত আবুল হোসেন মন্ডল
৬) মোঃ হেলাল (৫৫), পিতা: মৃত কাজম মণ্ডল
— সর্বসাং: মালিপাড়া, সর্ব থানা: সরিষাবাড়ী, সর্ব জেলা: জামালপুরসহ আরও অনেকে।
ঘটনার তারিখ ও সময়: ২০/০২/২০২৬ ইং, শুক্রবার, সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায়।
ঘটনাস্থল: সরিষাবাড়ী থানাধীন মালিপাড়া সাকিনস্থ স্বত্ব দখলীয় ভূমি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৫১

টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৫১ জন...

আগস্ট ২১, ২০২৬
চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ মো. ফারুক মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য