জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
টাঙ্গাইলের জলছত্র বাজার সংলগ্ন টাওয়ার এলাকার কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। বুধবার (০১/০৪/২০২৬ইং) এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে চলাচলের সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহনকৃত মাছেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি চালকদের আরও সাবধানতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।
Tags:
সারা দেশ
ঢাকা
টাঙ্গাইল
মধুপুর
জলছত্রে
মাছবাহী
ট্রাক
খাদে
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

