জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে আইজিপির ঈদ উপহার প্রদান
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে আইজিপির ঈদ উপহার প্রদান
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন মোছাঃ ফারহানা ইয়াসমিন।এসময় তিনি বলেন দেশের নিরাপত্তা ও জনগণের সেবায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের অবদান বাংলাদেশ পুলিশ সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের পরিবারের পাশে থাকা বাংলাদেশ পুলিশের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় কর্তব্য পালনের সময় আত্মবলিদানকারী সদস্যদের স্মৃতি ও পরিবারের সম্মান রক্ষায় বাংলাদেশ পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Tags:
জীবন
উৎসর্গকারী
পুলিশ
সদস্যদের
পরিবারে
আইজিপির
উপহার
প্রদান
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ...
আগস্ট ১৭, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান পর্যায়ের তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বাহুবল মডেল থানা পুলিশের ভূমিকা...
আগস্ট ১৬, ২০২৬

