সারা দেশ

গোপালপুরে শাখারিয়া নদী ভাঙন মোকাবিলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুলাই ২২, ২০২৬
গোপালপুরে শাখারিয়া নদী ভাঙন মোকাবিলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র
গোপালপুরে শাখারিয়া নদী ভাঙন মোকাবিলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র
গোপালপুরে শাখারিয়া নদী ভাঙন মোকাবিলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া নদীর তীব্র ভাঙন পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙনকবলিত এলাকার নিকটবর্তী শাখারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আরিফুল ইসলাম জানান আগামীকাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।তিনি জানান শাখারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে মোট ১৬টি কক্ষ রয়েছে যেখানে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার নিরাপদে আশ্রয় নিতে পারবে। এছাড়া ভবনের নিচতলায় গরু ছাগল ভেড়া ও মুরগিসহ গৃহপালিত প্রাণী রাখার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।পিআইও আরও জানান জেলার ত্রাণ গুদামে পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। পরিস্থিতির অবনতি হলে উপজেলা পর্যায়ে অতিরিক্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে। আশ্রয়কেন্দ্রসমূহ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা: ১. শাখারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত: মো. কায়সার হোসেন মোবাইল: ০১৩০৯-১১৪২৫৭ ২. নারুচী খন্দকার আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ দায়িত্বপ্রাপ্ত: পিন্টু তওফাদার মোবাইল: ০১৭১৭-০৯৪২৭৩ ৩. খামারপাড়া উচ্চ বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত: মো. জাহাঙ্গীর হোসেন মোবাইল: ০১৭২৬-০৯০৩৩৫ ৪. উদ্দ্যমপুর (বর্ণী) সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত: সুলতানা রাজিয়া মোবাইল: ০১৭৪৯-৮৩৬৬৬৬
Tags: গোপালপুর শাখারিয়া নদী নদী ভাঙন দুর্যোগ ব্যবস্থাপনা আশ্রয়কেন্দ্র টাঙ্গাইল ভাঙনকবলিত এলাকা ত্রাণ ও পুনর্বাসন

সারা দেশ

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য