সারা দেশ

দুর্গাপুরে কালবৈশাখীর হানাগাছ ভেঙে বসতঘরে, প্রাণে বাঁচল আছমা খাতুন

reporter-icon
আল আমিন হাওলাদার: নেত্রকোনা জেলা প্রতিনিধি
মে ৯, ২০২৬ | 0

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ছোট বড় বহু ফলদ গাছ পড়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। উচ্চমাত্রার ক্ষয়-ক্ষতি না হলেও আঁধা পাকা বসতঘর গুলো ভেঙ্গে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বেশ কয়েকটি পরিবার। শুক্রবার (০৮ মে) বিকেল ৪টা থেকে ৪.৩০ মি. পর্যন্ত এ ঝড় বয়ে যায়। দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের পুর্ববাগিচা পাড়া এলাকায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ওই এলাকার আছমা খাতুনের ঘরের ওপর বড় একটি জামগাছ পড়ে পুরো ঘরটিই দুমরে মুচরে যায়। বর্তমান নাতি ও অসুস্থ্য সন্তান কে নিয়ে বিপাকে পড়েছেন তিনি। তাৎক্ষণিক সহায়তার নগদ অর্থসহ শুকনো দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। এই অসহায় পরিবারকে সহায়তা করতে সকলকে আহবান জানান তিনি। আছমা খাতুন বলেন, অন্যের বাড়িতে গৃহপরিচিকার কাজ করে জীবিকা নির্বাহ করি। স্বামীর মৃত্যু হয়েছে প্রায় চার বছর। প্রতিবেশিদের সহায়তায় মাটির দেয়াল দিয়ে তৈরি করা বসত ঘরটিও ঝড়ে ভেঙ্গে গেলো। আজ বিকেলে বিশাল ঝড় শুরু হয়। ঝড়ে ঘরের পাশে থাকা বড় জাম গাছটি দুমরে মুচড়ে পড়ে আমার ঘরের ওপর। দৌড়ে কোন রকমে পাশের ঘরে আশ্রয় নিয়েছি। গাছ পড়ে ঘরের চালসহ ভিতরে থাকা সকল আসবাবপত্র গাছের নিচে পড়ে ব্যাপক ক্ষতি হয়। আজ রাত কাটাবো কিভাবে সে ভাবনাই করছি। স্থানীয় বাসিন্দ সেকুল মিয়া বলেন, আসমা খাতুন খুবই দরিদ্র একজন মহিলা। বিকালের ঝড়ে তার সব কিছুই ক্ষতি হয়ে গেলো। ঘরের পাশে থাকা একটি বিশাল আকারের জাম গাছ পড়ে তার ঘরটি দুমরে মুচরে যায়। বর্তমানে তাঁর কেনো সামর্থ্য নেই যে ঘরটি পুনরায় মেরামত করবে। তাঁকে যেনো সরকারি সহযোগিতা দেওয়া হয় এটা আমাদের এলাকাবাসীর দাবি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। গাছটি সরিয়ে নেওয়াসহ ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ সহ প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা করা হবে।

Tags

দুর্গাপুরে কালবৈশাখীর হানাগাছ ভেঙে বসতঘরে প্রাণে বাঁচল
সর্বাধিক পঠিত
টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো.মুস্তাফিজুর রহমান জেলা প্রশাসক শরীফা হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক স্বাগত বক্তব্য দেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।টুকু বলেন চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র জোড়া অভিযান ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে বিজিবি টহল দল, যা মূলত ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ​মধ্যরাতের গোপন সংবাদে চিরুনি অভিযানের ভিত্তিতে গত ০৬ জুলাই ২০২৬ তারিখ রাতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।  ​ (সোনামসজিদ বিওপি): সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়। ​দ্বিতীয় অভিযান (চৌকা বিওপি): সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে মাত্র ৪০০ গজ ভেতরে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অপর অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ বোতল একই সিরাপ জব্দ করা হয়। ​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ মাসে সীমান্তে কঠোর তৎপরতা চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ প্রায় ১১,২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। ​ ​অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন: ​"দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ৩টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৯/৪-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদারের আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (চার বোনের মধ্যে তৃতীয়) দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌরসভার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই সকালে ফোন করে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন মারুফ হোসেন শান্ত। এরপর সারাদিন তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাতে মেয়েটিকে তার বড় বোনের জামাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ১২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সারা দেশ

আরও পড়ুন
সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন
সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সরিষাবাড়ীতে বিসিডিএসের নতুন আহ্বায়ক কমিটি গঠনসাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনজামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও সদস্যবান্ধব করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।সংগঠন সূত্রে জানা যায়, সম্প্রতি সরিষাবাড়ী উপজেলা শাখার এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব চূড়ান্ত করা হয়।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রনজু এবং সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমানের যৌথ স্বাক্ষরে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে রবিউল কবির উজ্জ্বলকে আহ্বায়ক এবং জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের পেশাগত অধিকার সংরক্ষণ, নীতিমালা বাস্তবায়ন, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিসিডিএসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।প্রতিবেদক: রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তধ্বনি

আগস্ট ৬, ২০২৬ 0
গোপালপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিশাল বিজয় র‍্যালি ও সমাবেশ

গোপালপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিশাল বিজয় র্যালি ও সমাবেশ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা ১

ডিসি লেক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ডিসি লেক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এনজিওর নামে গরু দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
এনজিওর নামে গরু দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

এনজিওর মাধ্যমে স্বল্পমূল্যে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম বদিউজ্জামাল বদি'র ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী জিন্নাহ দীর্ঘদিন ধরে একটি এনজিওর মাধ্যমে কম খরচে গরু দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেন। অনেক গ্রাহক লাভজনক প্রকল্পের আশায় নিজেদের সঞ্চয়, এমনকি ধারদেনা করে টাকা জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে গরু কিংবা বিনিয়োগের অর্থ ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি সামনে আসে। অভিযোগ রয়েছে, এভাবে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা না হওয়ায় তারা আইনের আশ্রয় নেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে। ভুক্তভোগীদের দাবি, জনপ্রতিনিধি হওয়ার কারণে তারা তার ওপর আস্থা রেখেই টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তারা আত্মসাৎ হওয়া অর্থ দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে এবং আত্মসাৎ হওয়া অর্থের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

আগস্ট ১, ২০২৬ 0
পিংনার নলসন্ধ্যায় নদীভাঙন কবলিত মানুষের মাঝে সরকারি জিআর শুকনো খাদ্যসামগ্রী বিতরণ

পিংনার নলসন্ধ্যায় নদীভাঙন কবলিত মানুষের মাঝে সরকারি জিআর শুকনো খাদ্যসামগ্রী বিতরণ

গোপালপুরে মদিনা মডেল মাদ্রাসায় হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

গোপালপুরে মদিনা মডেল মাদ্রাসায় হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা প্রশাসক ৬৭ সংস্কৃতিসেবী ও ২৭ সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ
টাঙ্গাইলে জেলা প্রশাসক ৬৭ সংস্কৃতিসেবী ও ২৭ সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলে ৬৭ সংস্কৃতিসেবী ও ২৭ সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করতে টাঙ্গাইলে অসচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক জেলার মোট ৬৭ জন অসচ্ছল সংস্কৃতিসেবী এবং ২৭টি সাংস্কৃতিক সংগঠনের মাঝে সর্বমোট ২৪ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা সরকারি অনুদানের চেক বিতরণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের এ ধরনের সহায়তা সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করবে এবং অসচ্ছল সংস্কৃতিসেবীদের সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সংস্কৃতিসেবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জুলাই ২৮, ২০২৬ 0
বাসাইল থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের নির্দেশনা

বাসাইল থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের নির্দেশনা

আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

আলুর আড়ালে চলত ক্যানাবিস ব্যবসা গোপালপুরে ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

যমুনার ভাঙন থেকে মুক্তি দিতে মানিকগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধের ঘোষণা প্রতিমন্ত্রীর

যমুনার ভাঙন থেকে মুক্তি দিতে মানিকগঞ্জ পর্যন্ত স্থায়ী বাঁধের ঘোষণা প্রতিমন্ত্রীর

0 মন্তব্য