ধনবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ধনবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মরিচ, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি এবং রোপা আমন (উফশী) ধান চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মাধ্যমে চলতি মৌসুমে আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে বলে আশা সংশ্লিষ্টদের।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এবং ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এস.এম.এ.ছোবহান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের আবাদে উৎসাহিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Tags:
ধনবাড়ীতে
প্রান্তিক
কৃষকদের
মাঝে
বিনামূল্যে
বীজ
সার
বিতরণ
‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।এরই ধ...
আগস্ট ১১, ২০২৬
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান টাঙ্গাইল ১২ মার্চ ২০২৬ ইং তারিখে গত ৯ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার...
মার্চ ১২, ২০২৬

