সারা দেশ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
জুন ৮, ২০২৬
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়ছে দায়িত্ব গ্রহণের পর থেকেই শরীফা হক সততা দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইল জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে।জেলায় দায়িত্ব পালনকালে তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কোনো বিকল্প নেই দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই প্রশাসক সবসময় জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর মতে জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্বচ্ছতাএজবাবদিহিতা ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছেন। শরীফা হক মনে করেন সরকারি সেবা এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ অনুভব করে—রাষ্ট্র তাদের পাশে রয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচি ভবিষ্যতে সারাদেশে বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে তাঁর এই স্বীকৃতি টাঙ্গাইলবাসীর জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন জেলার সচেতন মহল।
Tags: ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের

সারা দেশ

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ (কীটনাশক) খেয়ে রুমানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ৫, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...

সেপ্টেম্বর ৫, ২০২৬

0 মন্তব্য