জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট টাঙ্গাইল সদরের একাধিক কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক শরীফা হক

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট টাঙ্গাইল সদরের একাধিক কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক শরীফা হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট টাঙ্গাইল সদরের একাধিক কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক শরীফা হক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইল জেলার সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব শরীফা হক। বৃহস্পতিবার (১২/০২/২০২৬) দিনব্যাপী তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে ভোটগ্রহণ কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতির সার্বিক চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রসমূহের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভোটারদের সঙ্গে কথা বলে ভোট প্রদানকালে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে পুলিশ,সেনাবাহিনী,র‌্যাব,আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে এবং মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স টহল অব্যাহত রেখেছে।জেলা প্রশাসক শরীফা হক সাংবাদিকদের জানান,নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যেকোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা বা নাশকতা কঠোরভাবে দমন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন বদ্ধপরিকর।সার্বিকভাবে টাঙ্গাইল সদরে শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

জাতীয়

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, মানুষ ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও বদলে দিতে পারে: অধ্যাপক ইউনূস অধ্যাপক ইউনূস: ঐক্যবদ্ধ মানুষ দুর্ভেদ্য কাঠামোও বদলে দিতে পারে

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, দেশের সব স্তরের মানুষ যখন একত্রিত হয়, তখন সবচেয়ে শক্তিশালী কাঠামোকেও তারা...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য