টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের পূর্ব পাশের রডের রেলিং থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি আগের রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিদ্যালয়ের নাইট গার্ড তাকে সেখানে ঘুমাতে দেখেন। পরদিন ভোরে পথচারীরা বিদ্যালয়ের বারান্দার বাইরের অংশে রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির কাছে একটি শ্বাসকষ্ট নিরাময়ের ইনহেলার ও ৩০ টাকা পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...
আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...
আগস্ট ১২, ২০২৬

