আইন-অপরাধ

টাঙ্গাইলের দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জন দণ্ডিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জন দণ্ডিত
টাঙ্গাইলের দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জন দণ্ডিত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখি গ্রামে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (২০ মে ২০২৬) সহকারী কমিশনার (ভূমি), দেলদুয়ার পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
Tags: টাঙ্গাইলের দেলদুয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন বিক্রির

আইন-অপরাধ

চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট...

আগস্ট ১৮, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য