টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের জয়ধ্বনি: সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের জয়ধ্বনি
বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত অ্যাডভোকেট সুলতান সালাউদ্দিন টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর (টাঙ্গাইল–৫) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে থাকেন বলে দলীয় সূত্রে জানা গেছে।সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয়ের খবর ছড়িয়ে পড়ে।বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল শোভাযাত্রা ও স্লোগানে মুখর করে তোলে শহরের প্রধান সড়কগুলো। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।
দলীয় নেতারা বলেন,টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থার প্রতিফলন এই বিজয়। অ্যাডভোকেট সুলতান সালাউদ্দিন টুকু সবসময়ই জনগণের পাশে ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জনগণ তার সেই ত্যাগ ও নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করেছেন।
টাঙ্গাইলের প্রায় চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক হিসেবে পরিচিত অ্যাডভোকেট টুকু দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে নিজেকে একজন দৃঢ় ও জনসম্পৃক্ত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় উন্নয়নশিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।তবে এ ফলাফল এখনো বেসরকারি। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হলে চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।টাঙ্গাইল সদর আসনে এই বিজয় বিএনপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে বলে বিশ্লেষকদের অভিমত। তারা মনে করছেন এ ফলাফল ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে
টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ...
আগস্ট ৫, ২০২৬
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, দেশের সব স্তরের মানুষ যখন একত্রিত হয়, তখন সবচেয়ে শক্তিশালী কাঠামোকেও তারা...
আগস্ট ৫, ২০২৬

