টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফতার উদ্ধার ইয়াবা ও গাঁজা
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফতার উদ্ধার ইয়াবা ও গাঁজা
টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২০ মে) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ মাদক ব্যবসা প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার টাঙ্গাইল। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক উদ্ধার ও পরোয়ানামূলে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়।এ সময় মাদকবিরোধী অভিযানে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে জনগণকে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন’— এমন স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করছে।
Tags:
টাঙ্গাইল
জেলা
পুলিশের
অভিযানে
গ্রেফতার
উদ্ধার
ইয়াবা
গাঁজা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে...
আগস্ট ১৯, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গ...
আগস্ট ১৮, ২০২৬

