আইন-অপরাধ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩১

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
মে ২১, ২০২৬
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩১
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩১ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, মাদক নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২১ মে ২০২৬) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছেন পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।
Tags: টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে ঘণ্টায় গ্রেফতার টাঙ্গাইলে অপরাধ

আইন-অপরাধ

সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৪৫ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার। সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৪৫ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে...

আগস্ট ১৯, ২০২৬
হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির সহায়তায় ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গ...

আগস্ট ১৮, ২০২৬

0 মন্তব্য