আইন-অপরাধ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৬

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ডিসেম্বর ৩১, ২০২৫
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ২৬

১৬ বোতল বিয়ার উদ্ধার  মাদক ব্যবসায়ী আটক টাঙ্গাইল ৩১ ডিসেম্বর ২০২৫ টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত ও সমন্বিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনার আলোকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল বিয়ার উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে মাদক সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
পুলিশ প্রশাসন অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, অপরাধ সম্পর্কিত যে কোনো তথ্য দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...

আগস্ট ১২, ২০২৬

0 মন্তব্য