আইন-অপরাধ

সরিষাবাড়ীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি : এক মাসেও রহস্য উদঘাটন হয়নি, ক্ষোভ ও হতাশা এলাকাজুড়ে

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি
মে ২১, ২০২৬
সরিষাবাড়ীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি : এক মাসেও রহস্য উদঘাটন হয়নি, ক্ষোভ ও হতাশা এলাকাজুড়ে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় দীর্ঘ প্রায় এক মাস অতিবাহিত হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয় জনগণ, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি এবং দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলামের বাড়ি থেকে গত ১৭/০৫/২০২৬ ইং, শুক্রবার ভোর আনুমানিক ৪:০০ ঘটিকার সময় একটি TVS Styker মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটির তথ্য নিম্নরূপ— - ব্র্যান্ড : TVS Styker - রং : Black & Red - চেসিস নম্বর : PS62SBF43L6F21249 - ইঞ্জিন নম্বর : FF4AL10L4396 ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটার দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অদ্যাবধি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার কিংবা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, এর আগেও একই গ্রাম থেকে অন্তত পাঁচটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো কার্যকর ফলাফল পাওয়া যায়নি। ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান খুব কমই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে একজন সাংবাদিকের মোটরসাইকেল চুরি হওয়ার পরও তা উদ্ধার না হওয়ায় সাংবাদিক মহলেও ব্যাপক হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকের মুখে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— “সাংবাদিকদের মোটরসাইকেলই যদি উদ্ধার না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত?” স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা দুর্বল হয়ে পড়তে পারে। তারা গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনীর কাছে চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং এলাকায় নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন
Tags: সরিষাবাড়ীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি মাসেও রহস্য উদঘাটন হয়নি

আইন-অপরাধ

চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট...

আগস্ট ১৮, ২০২৬
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

আগস্ট ১৬, ২০২৬

0 মন্তব্য