শহিদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহিদদের স্মরণে সিক্ত বাঙ্গালী জাতি
শহিদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা:ভাষা শহিদদের স্মরণে সিক্ত জাতি ২১ ফেব্রুয়ারি, ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে অমর একুশের প্রথম প্রহরে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
রাত ১২টা ১ মিনিটে ঘড়ির কাঁটা ছোঁয়ার সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেঐতিহাসিক বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম শ্রদ্ধা নিবেদন উপস্থিত
ব্যক্তিবর্গপ্রধানমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্য ও উপদেষ্টাগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা আন্দোলনের মহান ত্যাগকে স্মরণ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও দলীয় প্রধান হিসেবে তারেক রহমান পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।দেশব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচিদিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে । রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলায় একুশের প্রভাতফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
নিরাপত্তা ব্যবস্থা অমর একুশের এই আয়োজনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) ও র্যাব সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ রুট ম্যাপ কার্যকর করা হয়েছে।ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ দিনব্যাপী শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের পদচারণা অব্যাহত থাকবে।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

