র্যাব-১৪-এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
র্যাব-১৪-এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের তৎপরতায় পলাতক দুলাভাই আটক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের হওয়া এক আলোচিত ধর্ষণ মামলার আসামি মোঃ সাঈদ হাসান সেতু (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি ভিকটিমের পূর্বপরিচিত এবং সম্পর্কে চাচাত দুলাভাই। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে ভিকটিমের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সে ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগ অনুযায়ী, গত ২৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে ভিকটিম আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে ফুলপুর থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২৫) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬)।মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...
আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ...
আগস্ট ২১, ২০২৬

