রমজানে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ প্রোটিন, টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, রমজানজুড়ে তৃণমূল পর্যায়ের অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস পৌঁছে দিতে প্রাণিসম্পদ অধিদপ্তর জেলা পর্যায়ে বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “রমজানে প্রোটিনজাত পণ্যের বাজার যেন অস্থির না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্য কিনতে পারে—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন প্রকল্পের পরিচালক শাহজামান খান তুহিন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিডিপি প্রকল্পের পরিচালক ড. হারুন অর রশিদ।
এ সময় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উম্মে ছালিমা সুমা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ সুলভমূল্যে পণ্য ক্রয় করতে অংশ নেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে রমজান মাসে বাজারে প্রোটিনজাত খাদ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

