মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেফতার ২৯ জন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেফতার ২৯ জন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে নেমেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্র জানায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার নির্দেশনায় সকল থানা ও ইউনিট ইনচার্জদের মাঠ পর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রিভেন্টিভ আটক, নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত আসামিরা রয়েছে। অভিযানের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সুপার জানান, অপরাধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জেলার জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান এবং নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:খুলনা মহানগরীর লবণচরা থানার এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও লবণচরা এলাক...
আগস্ট ২২, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ...
আগস্ট ২১, ২০২৬

