খুলনায় আইনজীবীদের সঙ্গে আলোচনা সভা, প্রধান অতিথি বিজেএসএস চেয়ারম্যান হাসান মাহমুদ
খুলনায় আইনজীবীদের সঙ্গে আলোচনা সভা, প্রধান অতিথি বিজেএসএস চেয়ারম্যান হাসান
মাহমুদ
খুলনায় একঝাক আইনজীবীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মু.কে এম হাসান মাহমুদ।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় আইন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মু.কে এম হাসান মাহমুদ বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হলে পেশাগত সততা, সাহস ও দায়িত্ববোধের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানবাধিকার সুরক্ষায় সাংবাদিক ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা সময়ের দাবি। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভায় অংশ নেওয়া আইনজীবীরা বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের আইনজীবী সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা ইউনিট, কেন্দ্রীয় কার্যালয়, মতিঝিল, ঢাকা।
Tags:
খুলনায়
আইনজীবীদের
সঙ্গে
আলোচনা
সভা
প্রধান
অতিথি
মাদক ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা টাঙ্গাইলে মাদক, ইভটিজিং অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আ...
আগস্ট ১৪, ২০২৬
মাদক জঙ্গিবাদ ও সামাজিক অপরাধ প্রতিরোধে ঘাটাইল-গোপালপুরে কমিউনিটি পুলিশিং সভা টাঙ্গাইলের ঘাটাইল ও গোপালপুর থানার উদ্যোগে মাদক জঙ্গিবাদ সন্ত্...
জুলাই ৩০, ২০২৬

