জাতীয়

জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর
জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।মন্ত্রী বলেন প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি উল্লেখ করেন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত ও গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।সালাহউদ্দিন আহমদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি জানান নতুন জনবল নিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের সঙ্গে বাজেট বরাদ্দের বিষয়ও সম্পৃক্ত যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভরশীল। মন্ত্রী আরও বলেন যুগোপযোগী ও আধুনিক আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তুলতে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য।এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানান তিনি।সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যাল...

আগস্ট ১৬, ২০২৬
বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য