গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ
গুলশান থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ
দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজাবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে মানিকমিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে নেওয়া হচ্ছে। ৩১ডিসেম্বর দুপুর ২টায় মানিকমিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানাজাকে কেন্দ্র করে মানিকমিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকূটনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘরাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশব্যাপী একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়। গণতন্ত্র সার্বভৌমত্ব ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতা ও সংগঠন শোকবার্তা পাঠিয়েছেন। দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।আজকের জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

