ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অভিযানে মাদক উদ্ধারএক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অভিযানে মাদক উদ্ধার
এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের একটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ)টাঙ্গাইলের একটি চৌকস দল মির্জাপুর থানাধীন গোড়াই ইউনিয়নের রানাশাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ (দশ) বোতল Wincerex Syrup (১০০ মি.লি.) এবং ০৫ (পাঁচ) বোতল ESkuf Cough Syrup (১০০ মি.লি.) উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...
আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...
আগস্ট ১২, ২০২৬

