ঢাকা

টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদারচেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারি

টাঙ্গাইলে ডিবির বিশেষ অভিযান জোরদার চেকপোস্ট বসিয়ে তল্লাশি নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে ডিবি (উত্তর/দক্ষিণ) পুলিশ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আন্ওয়ারুল আজিম এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা, বিপিএম।জানা যায়ডিবি (উত্তর/দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ও ফোর্সের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং সার্বিকআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ জানায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।

এপ্রিল ৬, ২০২৬ 0
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত টাঙ্গাইলের গোড়াই-সখীপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল নামে একস্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত মোজাম্মেল সখীপুর উপজেলার হাতিবান্ধা উত্তর পাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। তিনি রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায় রাতে মোটরসাইকেল নিয়ে বের হলেপথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থহাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই অকাল মৃত্যুর খবরেপরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।একমাত্র সন্তানের এমন মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।সহপাঠী ও এলাকাবাসীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার অভাব এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা দিচ্ছে।তারা আরও বলেনঅতিরিক্ত গতি ও অসতর্কতা একটি তাজা প্রাণ কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এখনই সময় সচেতন হওয়ার নইলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়বে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে।

এপ্রিল ৪, ২০২৬ 0
টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত টাঙ্গাইল ৪ এপ্রিল ২০২৬ টাঙ্গাইল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও অসহনীয় গরমে হাঁসফাঁস করছে জেলার সর্বস্তরের মানুষ। দিনের শুরু থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকায় দুপুরের আগেই জনজীবনে নেমে আসে স্থবিরতা।জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতায় ভুগছেন।শহরের বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গরমের প্রভাব স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও ক্রেতা উপস্থিতি কমে গেছে। গরমে অতিষ্ঠ মানুষ স্বস্তির খোঁজে ঠাণ্ডা পানীয় ও ফলের দিকে ঝুঁকছেন।এদিকে অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার কোথাও কোথাও লোডশেডিং দেখা দিয়েছে। এতে করে জনদুর্ভোগ আরও বেড়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন,এ ধরনের তাপদাহে হিটস্ট্রোক, ডিহাইড্রেশনসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ে। শিশু,বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।তীব্র এই তাপদাহ থেকে মুক্তি পেতে এখন একমাত্র বৃষ্টির অপেক্ষায় মহান আল্লাহতালার কাছে সারা দেশবাসী দোয়া করছে বৃষ্টির জন্য।

এপ্রিল ৪, ২০২৬ 0
টাঙ্গাইলে ভাইরাল দম্পতি সোহাগ- লামিছা: শ্বশুর বাড়িতে স্থায়ী বসবাসের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন মা-বাবা এলাকায় তীব্র আলোচনা

টাঙ্গাইলে ভাইরাল দম্পতি সোহাগ- লামিছা: শ্বশুর বাড়িতে স্থায়ী বসবাসের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন মা-বাবা এলাকায় তীব্র আলোচনা টাঙ্গাইল জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দম্পতি সোহাগ ও লামিছাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। পারিবারিক টানাপোড়ন ও নানা বিতর্কের জেরে সোহাগ নিজের বাবা -মায়ের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন সোহাগ। ছেলেকে কাছে রাখার জন্য তার বাবা-মা নানা মানসিক চাপ ও অপমান সহ্য করেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলের এমন সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন।প্রতিবেশীরা জানান, ছেলের দূরে সরে যাওয়ার কষ্টে সোহাগের বাবা-মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিশেষ করে মা সন্তানের জন্য দুশ্চিন্তা ও শোকে প্রায়ই কান্নায় ভেঙে পড়ছেন এবং তার শারীরিক অবস্থারও অবনতি ঘটছে বলে জানা গেছে।অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ এটিকে সোহাগের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলে, অনেকেই বাবা-মায়ের প্রতি এমন আচরণকে অমানবিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করছেন।সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের কেউ সোহাগের স্বাধীনতাকে সমর্থন জানাচ্ছেন আবার কেউ বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধের প্রশ্ন তুলছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এপ্রিল ৪, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন ঘিরে জোর প্রস্তুতি অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল আগমন ঘিরে জোর প্রস্তুতি, অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, মাননীয় প্রতিমন্ত্রী কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, মহাপরিচালক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ড. রফিকুল ই মোহাম্মদ, সচিব, কৃষি মন্ত্রণালয়।সভায় সভাপতিত্ব করেন শরীফা হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। এছাড়াও উপস্থিত ছিলেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠানস্থল প্রস্তুতি, ভিআইপি মুভমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের অংশগ্রহণ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।এ সময় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআই-এর কর্মকর্তাগণ অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

এপ্রিল ৪, ২০২৬ 0
১৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

টাঙ্গাইল ৩ এপ্রিল ২০২৬ ইং আগামী ১৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর টাঙ্গাইল জেলায় কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ লক্ষ্যে আজ শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী উদ্যোগ, যা কৃষি খাতকে আরও আধুনিক ও গতিশীল করে তুলবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রণালয়ের সচিব স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার টাঙ্গাইলের জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার অনুষ্ঠানস্থল নির্ধারণ ও প্রস্তুত কৃষকদের তথ্য যাচাই-বাছাই এবং কার্ড বিতরণের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষকরা সহজে সরকারি প্রণোদনা,ভর্তুকি ও বিভিন্ন কৃষি সহায়তা গ্রহণ করতে পারবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এবং ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এপ্রিল ৩, ২০২৬ 0
টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ উদ্বিগ্ন পরিবার

টাঙ্গাইলের মির্জাপুরে যুবক সোহান নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা-এর টাকিয়া কদমা পলান পাড়া এলাকার সোহান নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সোহান। পরিকল্পনা অনুযায়ী, গুড়াই এলাকায় এক বন্ধুর সঙ্গে তার দেখা করে একসঙ্গে ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।এদিকে, যে কর্মস্থলে তার পৌঁছানোর কথা ছিল, সেখানেও তিনি যাননি বলে নিশ্চিত করেছে পরিবার। নিখোঁজ সোহান স্থানীয় বাসিন্দা শহিদুল ও শাহানার ছেলে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।ঘটনাটি ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সোহানের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ: 01768032215 কোনো সহৃদয় ব্যক্তি সোহানের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এপ্রিল ৩, ২০২৬ 0
ঘাটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, আহত ২

ঘাটাইলে মর্মান্তিক দুর্ঘটনা: পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, আহত ২ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা-এর ধলাপাড়া ইউনিয়নে এক হৃদয়বিদারক ঘটনায় পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায় ধলাপাড়া ইউনিয়নের রত্নাআটা মহিলা হাফিজিয়া মাদ্রাসার চার ছাত্রী একসঙ্গে বাইরে যায়। পরে অসাবধানতাবশত তারা পাশের একটি জলাশয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।উদ্ধারের পর দুই ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পরপরই এলাকায় কান্না ও আহাজারির রোল পড়ে যায়। স্বজনদের বিলাপ আর সহপাঠীদের শোকাহত পরিবেশে পুরো এলাকায় নেমে আসে গভীর শোক।এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এপ্রিল ৩, ২০২৬ 0
অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার

অপরাধ নিয়ন্ত্রণে ডিবি (উত্তর/দক্ষিণ), টাঙ্গাইলের বিশেষ অভিযান জোরদার টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাদের বিশেষ কার্যক্রম জোরদার করেছে। জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা,বিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ডিবি (উত্তর/দক্ষিণ)টাঙ্গাইলের সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন। টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে যা জেলারআইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষেরনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এপ্রিল ২, ২০২৬ 0
জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

জলছত্রে মাছবাহী ট্রাক খাদে, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা টাঙ্গাইলের জলছত্র বাজার সংলগ্ন টাওয়ার এলাকার কাছে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। বুধবার (০১/০৪/২০২৬ইং) এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে চলাচলের সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহনকৃত মাছেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি চালকদের আরও সাবধানতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

এপ্রিল ১, ২০২৬ 0
জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান,

জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট অভিযান, ২৯ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী এ অভিযান জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন পেট্রলপাম্প, তেল ডিপো ও খুচরা বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় তেলের মজুদ পরিস্থিতি, নির্ধারিত মূল্যে বিক্রি এবং পরিমাপে সঠিকতা যাচাই করা হয়।অভিযানকালে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এবং কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে জ্বালানি তেল বিক্রয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের এ তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়দের অভিমত।

মার্চ ৩০, ২০২৬ 0
নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্টের অভিযান

নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্টের অভিযান নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ফুয়েলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা, অতিরিক্ত মূল্য আদায় ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। অভিযানে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় রেজিস্টার, মিটার ক্যালিব্রেশন এবং নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।অভিযান পরিচালিত ফিলিং স্টেশনগুলো হলো এস এস ফিলিং স্টেশন (মেঘনা কাঁচপুর ব্রিজ এলাকা),মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন (কাঁচপুর নয়াবাড়ী, সোনারগাঁও),তিতাস ফিলিং স্টেশন (কাঁচপুর নয়াবাড়ী সোনারগাঁও),মেঘনা ফিলিং স্টেশন (কাঁচপুর) মুক্তি ফিলিং স্টেশন (কাঁচপুর)মেসার্স শ্যামস ফিলিং স্টেশন (মৌচাক, সিদ্ধিরগঞ্জ) এবংমেসার্স জোনাকী ফিলিং স্টেশন (সানারপাড়, সিদ্ধিরগঞ্জ)।সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে স্টেশনগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কোথাও কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

মার্চ ৩০, ২০২৬ 0
টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন অফিস উদ্বোধন ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সকালে এলেঙ্গা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফর রহমান মতিন।এলেঙ্গা ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার, সদস্য ইমাম হাসান সোহান, মোঃ একদিল হোসেন এবং সৈয়দ সাইফুজ্জামান মাসুদ।এ সময় আরও উপস্থিত ছিলেন এলেঙ্গা ইউনিটের সহ-সভাপতি সাইফুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, অর্থ সম্পাদক সাইদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক ফজলুল হক, ইমন ও প্রিয়া প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।

মার্চ ৩০, ২০২৬ 0
পেট্রলপাম্পে ভিড় কমার আভাস শনিবার থেকে সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা

পেট্রলপাম্পে ভিড় কমার আভাস শনিবার থেকে সরবরাহ স্বাভাবিকের প্রত্যাশা সারা দেশের পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা ধীরে ধীরে কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতাই মূলত এই চাপ সৃষ্টি করেছে যা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে শনিবার (২৮ মার্চ) থেকে দেশের জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় অনভিপ্রেত এবং এটি সম্পূর্ণ সাময়িক।তিনি আরও বলেন সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের ঘাটতি নেই। কিছু গুজব ও আতঙ্কের কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এদিকে বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভিড় কিছুটা কমতে শুরু করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুদ না করার আহ্বান জানিয়েছেন।

মার্চ ২৮, ২০২৬ 0
টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাএকই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একই পরিবারের নারী-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ২৭ মার্চ ২০২৬ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-এ এক হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে বাসের কয়েকজন যাত্রী মহাসড়কের পাশের রেললাইনে বসে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই একই পরিবারের সদস্য।টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন,বাসের তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা নেমে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এসে তাদের চাপা দেয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের আগমনের শব্দ তারা বুঝতে পারেননি।”দুর্ঘটনার পরপরই পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

মার্চ ২৭, ২০২৬ 0
জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান, খোলা ডিজেল বিক্রিতে জরিমানা

জামালপুরে জ্বালানি তেল বিক্রয় তদারকিতে অভিযান, খোলা ডিজেল বিক্রিতে জরিমানা , ২৩ মার্চ ২০২৬ জামালপুর সদর উপজেলা জ্বালানি তেলের মজুদ, বিক্রয় পরিস্থিতি ও সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (২৩ মার্চ) পরিচালিত এ অভিযানে একটি ফিলিং স্টেশন পরিদর্শন এবং অবৈধভাবে খোলা ডিজেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার মেসার্স মুমু মিথি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেনের বিদ্যমান মজুদ সরেজমিনে যাচাই করা হয়। এ সময় জ্বালানি তেলের বিক্রয় কার্যক্রম, মূল্যতালিকা প্রদর্শন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক প্রণীত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টেশন কর্তৃপক্ষকে নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরে দরিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লাল মিয়া নামীয় এক ব্যক্তিকে খোলা অবস্থায় অবৈধভাবে ডিজেল তেল বিক্রয় করতে দেখা যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়মিত বিক্রয় রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেননিয়মিত তদারকি অব্যাহত থাকলে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা ন্যায্য দামে জ্বালানি পেতে সক্ষম

মার্চ ২৩, ২০২৬ 0
লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লঞ্চ দুর্ঘটনায় সোহেল ও তার পিতা মিরাজ ফকিরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে পিতা-পুত্রের এমন হৃদয়বিদারক মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনা ও শোকের আবহ তৈরি করেছে।জানা যায়, আকস্মিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী ও এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।স্থানীয়রা জানান, সোহেল ও তার পিতা মিরাজ ফকির ছিলেন অত্যন্ত ভদ্র ও সজ্জন মানুষ। তাদের অকাল মৃত্যুতে পরিবারটি যেমন অভিভাবকহীন হয়ে পড়েছে, তেমনি এলাকাবাসীও হারিয়েছে দুইজন প্রিয় মুখ।এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন সোহেল ও মিরাজ ফকিরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্মরণে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা প্রকাশ করছেন এবং সবার কাছে তাদের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্চ ১৯, ২০২৬ 0
দেশের আকাশে তাণ্ডব: শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবৃষ্টিতে কাঁপছে দেশ

দেশের আকাশে তাণ্ডব: শক্তিশালী কালবৈশাখী ও বজ্রবৃষ্টিতে কাঁপছে একাধিক বিভাগদফায় দফায় বজ্রপাত শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া — রাতে আরও বিস্তারের শঙ্কা চলতি বছরের এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বজ্রবৃষ্টি বহনকারী কালবৈশাখী ঝড় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে রাত পর্যন্ত দেশের ছয়টি বিভাগের বিস্তীর্ণ এলাকায় একাধিক দফায় তীব্র বজ্রপাত, দমকা হাওয়া, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হেনেছে।আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জেলায় হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং পরবর্তীতে শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে, যা ফসলের ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে। বজ্রপাতের তীব্রতা বেড়েছেদুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েক দফায় তীব্র বজ্রপাতের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে আকস্মিক বজ্রপাত জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থানকারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন।কালবৈশাখীর দমকা হাওয়া কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়া অনেক জায়গায় গাছপালা উপড়ে ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি করে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটে রাতে আরও ঝড়বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, রাতের মধ্যেও এসব বিভাগের আরও কিছু এলাকায় দফায় দফায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে অনুকূল পরিবেশ বজায় থাকলে বরিশাল বিভাগের দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়ায় কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি—বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা গাছের নিচে আশ্রয় না নেওয়া বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে দূরে থাকা নৌযান চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন কৃষিতে প্রভাবের শঙ্কাহঠাৎ শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।সার্বিকভাবে, দেশের আকাশে বিরাজমান অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা। যেকোনো সময় নতুন করে ঝড়বৃষ্টি শুরু হতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মার্চ ১৮, ২০২৬ 0
কাঁদায় নেমে গোপালপুরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন মন্ত্রী ও এমপি দুই ভাই

কাঁদায় নেমে গোপালপুরে খাল পুনঃখননের উদ্বোধন করলেন মন্ত্রী ও এমপি দুই ভাই কৃষি ও জনজীবনে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে টাঙ্গাইলের গোপালপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন একটি খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী মুহূর্তে প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কাঁদার মধ্যেই নেমে কাজের অগ্রগতি পরিদর্শন করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলসহ উপজেলাপৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন,কৃষিনির্ভর বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য পানি প্রবাহ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন অবহেলায় অনেক খাল ভরাট হয়ে গেছে, ফলে কৃষি উৎপাদন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার সারাদেশে ব্যাপক আকারে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নিয়েছে।” তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের ফলে এ অঞ্চলের কৃষিজমিতে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।খাল পুনঃখননের এই উদ্যোগ গোপালপুর উপজেলার কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এপ্রিল ২, ২০২৬ 0
টাংগাইল মেডিকেলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইলের ১৮ মার্চ ২০২৬ তারিখে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি আজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বহির্বিভাগ জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা রোগীদের শয্যার পরিবেশ এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হাসপাতালের পরিবেশকে রোগীবান্ধব ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তিনি বলেন একটি হাসপাতালের সেবার মান অনেকাংশেই নির্ভর করে তার পরিবেশ ও পরিচ্ছন্নতার ওপর। তাই রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।এ সময় উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান। তারা হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।স্থানীয় সচেতন মহল মনে করছে এ ধরনের উদ্যোগ টাঙ্গাইলের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

মার্চ ১৮, ২০২৬ 0
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শনে জেলা প্রশাসক পবিত্র ঈদ-উল-ফিতর ১৮ মার্চ ২০২৬ ইং উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিতকরতেঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।আজ ১৮ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে সতর্কতা সমন্বয় এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যানজট নিরসন সড়ক নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্রিগেড মেজর সড়ক বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর নির্বাহী প্রকৌশলী আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী কালিহাতির সহকারী কমিশনার (ভূমি) এলেঙ্গা পৌরসভার প্রশাসক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ঈদযাত্রা আরও নিরাপদ স্বাচ্ছন্দ্যময় করতে অভিব্যক্ত করেন।

মার্চ ১৮, ২০২৬ 0
সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি?

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৯২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানিজ নাহার দিপা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ। প্রশ্ন : মৃত ব্যক্তির জন্য দোয়া-মাহফিল করা জায়েজ কি? উত্তর : না দোয়ার জন্য আলাদা কোনো মাহফিল নেই। এটা আসবে কেন? আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য আরেকটি কাজ করছি। কিন্তু সেই কাজটি ভুল করে আরও বড় ভুলের সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের সমাজে একটি প্রথা একেবারে ছেয়ে গেছে। যেমন—একজন মারা গেলে তার জন্য মিলাদ-মাহফিল করা কিংবা কূলখানি করা। কিন্তু এগুলো সবই বেদআতি কাজ। এগুলো সঠিক কাজ নয়। অনেকে মনে করছে, দোয়া-মাহফিল করা যেতে পারে। কিন্তু সেটা একদমই নয়। এসব ইসলামে অনুমোদন দেয়নি। এইগুলো পুরোটাই বেদআত। মানুষ চাইলে যে কোনো সময় কিংবা যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারবেন। দোয়ার সঙ্গে মাহফিল কিংবা আলাদা কোনো ধরনের অনুষ্ঠান ঘোষণা করা জায়েজ নেই। আশা করি, আপনি বুঝতে পেরেছেন।

নবী মুহাম্মদ (সাঃ) - নিষ্পাপ চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ

তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তিনি অত্যন্ত উদার ও বিনয়ী ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং একজন সাহসী যোদ্ধা। এছাড়াও তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাষ্ট্রনায়ক এবং একজন সফল প্রচারক ছিলেন। তিনিই উত্তম চরিত্র ও উদারতার একমাত্র উৎস। তিনি সকলের আদর্শহীন এবং প্রিয় ব্যক্তিত্ব। যার প্রেমে, দুনিয়া মাতাল। তিনি আমার আদর্শ, তিনি আমার নেতা। তিনি আমার নবী, আমাদের নবী এবং সকলের নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) তিনি সর্বোত্তম আদর্শ। সমস্ত মানবজাতির জন্য করুণা। অন্ধকারে নিমজ্জিত বিশ্বের মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে। তার অসাধারণ চরিত্র, মাধুর্য এবং অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে অবাক করেছে। মুমিনের চঞ্চল হৃদয় তাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে থাকে। কবি কাজী নজরুল বলেছেন: “বিচ্ছেদের রাত ছিল একাকার কান্নার ভোর; আমার মনে শান্তি নেই, আমি কাঁদছি। হে মদিনাবাসীর প্রেমিক, আমার হাত ধর।" তার নিষ্কলুষ চরিত্রের স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, "তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" (সূরা আল-আহজাব, আয়াত 21)। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ কিছু লোক সেই নবীর সম্মানকে অবমাননা করছে। হৃদয় ভেঙ্গে যায়। আমাদের ক্ষমা করুন, হে নবী! তিনি তার অবিস্মরণীয় ক্ষমা, উদারতা, সততা, নম্রতা প্রভৃতির বিরল মুগ্ধতা দিয়ে বর্বর আরব জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্য তারা তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেন। তারা সর্বসম্মতিক্রমে স্বীকার করেছিল যে তিনি নম্র এবং গুণী ছিলেন। টাকা দিয়ে নয়, ভালো ব্যবহার দিয়ে তিনি বিশ্ববাসীকে জয় করেছেন। আল্লাহ তাঁর গুণাবলী সম্পর্কে কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সূরা আল কালাম, আয়াত ৪)। তিনি কখনো মানুষকে তুচ্ছ করেননি। আত্মসম্মানবোধে তিনি কাউকে তুচ্ছ মনে করেননি। তিনি বিশ্বের হৃদয়ে উচ্চতর চরিত্রের একটি অনুপম মানদণ্ড স্থাপন করেছেন। নম্রতা তার চরিত্রে সর্বদা উপস্থিত ছিল। পৃথিবীর মানবতার কল্যাণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল শ্রেষ্ঠ আদর্শের বাস্তবায়নকারী ও প্রশিক্ষক হিসেবে। এ প্রসঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে আমার উত্তম চরিত্র পূর্ণ করার জন্য প্রেরিত করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, মিশকাত) ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী এবং আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। দুর্বল ব্যক্তিকে কড়া কথায় আঘাত করবেন না। তিনি কোন মানুষকে তার সাধ্যের বাইরে অসাধ্য সাধন করতে বাধ্য করেননি। গরিব-অসহায় মানুষের সঙ্গে মেলামেশা করতেন। তিনি লোকদেরকে তাদের আচরণে অপ্রয়োজনীয় রাগ ও রাগ থেকে সর্বদা বিরত থাকার উপদেশ দিতেন এবং মানুষকে সতর্ক করে দিয়েছিলেন, “যে বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করে দেন এবং যে অহংকারী হয়, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন।” (মিশকাত) কাফেররাও তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সদয় ও নম্র আচরণ পেয়েছিল। তার অনুসারীরা তাকে উচ্চ সম্মানের সাথে ধরেছিল কারণ তিনি খুব নমনীয় এবং নম্র ছিলেন। হজরত আয়েশা (রা.) তার ভদ্র আচার-আচরণ সম্পর্কে বলেন, ‘নবী (সা.) রূঢ় বক্তা ছিলেন না, প্রয়োজনের সময়ও তিনি কঠোর ভাষা ব্যবহার করতেন না। প্রতিহিংসা তার সাথে ছিল না মোটেও। মন্দের বিনিময়ে ভালোই করেছেন। সব ক্ষেত্রেই তিনি ক্ষমা পছন্দ করতেন। তিনি লোকদেরকে উপদেশ দিয়েছিলেন, “আল্লাহর ইবাদত কর, করুণাময় প্রভু, ক্ষুধার্তকে খাবার দাও, সালাম দাও এবং এসব কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর। তিনি উত্তর দিলেন, "ক্ষুধার্তকে খাওয়ানো এবং অপরিচিত সকলকে সালাম করা।" (বুখারী ও মুসলিম)। মহানবী (সা.)-এর মর্যাদাকে সম্মান করা মুসলমানদের ধর্মীয় কর্তব্য এবং প্রত্যেক মুসলমানের ঈমানের মৌলিক অংশ।

শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে?

মাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ। আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত কমে যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া। প্রশ্ন : নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি নিয়ামত কমে যাবে? উত্তর : নিয়ামতের শুকরিয়া আদায় না করা কুফরি। এটা বড় কুফরি না, ছোট কুফরি। যদি আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকেন, তাহলে তাঁরা কুফরি কাজ করে থাকলেন। এ জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না।’ আল্লাহ যে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, আল্লাহর নিয়ামত লাভ করে সুন্দর জীবনযাপন করা, এটা যদি কেউ আল্লাহর কাছে সত্যিকার অর্থে তুলে ধরতে না পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করলেন না, কুফরি করলেন। এই জন্য আল্লাহ সুরা দোহার শেষ আয়াতে বলেছেন, ‘তুমি তোমার রবের নিয়ামত প্রকাশ করো। কারণ, তোমার কাছে যখন নিয়ামত আসছে, তখন আল্লাহ পছন্দ করেন যে তুমি আল্লাহর এই নিয়ামতের বিষয়টি তুলে ধরবে।’ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন। আল্লাহ নিয়ামতকে বান্দার কাছে তুলে ধরার জন্য বলেছেন, বহিঃপ্রকাশ করার জন্য বলেছেন। বহিঃপ্রকাশ দুই ধরনের হতে পারে। একটি হলো নিয়ামতের ব্যবহারের মাধ্যমে বহিঃপ্রকাশ করা। দ্বিতীয়ত, নিয়ামতের বিষয়টি হলো মানুষের কাছে নিয়ামত তুলে ধরবে। যাতে করে আল্লাহর প্রশংসা প্রকাশ পায়। নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় না করেন, তাহলে কুফরি হবে। আল্লাহ বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করে থাক, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেব। বান্দারা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ আরো নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন এবং সেইসঙ্গে আরেকটি কঠিন বাণী আল্লাহ বলেছেন, ‘জেনে রাখো আল্লাহর কঠিন আজাবও তোমাদের জন্য অবধারিত থাকবে।’ নিয়ামতের শুকরিয়া শুধু মুখে আদায় করা যথেষ্ট নয়। কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর শুকরিয়া আমলের মাধ্যমে আদায় করো।’ সুতরাং বান্দারা শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো শুকরিয়ার সর্বোচ্চ স্তর।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা: চ্যাটজিপিটি বনাম ডিপসিক?

র্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি ও চীনের ডিপসিকের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু প্রযুক্তিগত দক্ষতার নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দীর্ঘদিন ধরে ব্লগ লেখা, গবেষণা, প্রোগ্রামিংসহ নানান কাজে অপরিহার্য টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি চীনের তৈরি ডিপসিক এআই জগতে নতুন আলোড়ন তুলেছে। তারা দাবি করছে, তুলনামূলক কম চিপ ব্যবহার করেই অত্যাধুনিক এআই সেবা দেওয়া সম্ভব, যেখানে ওপেনএআই-এর বিশাল মডেলগুলোর জন্য ১৬,০০০ বা তারও বেশি চিপ প্রয়োজন হয়, সেখানে মাত্র ২০০০ চিপ দিয়ে ডিপসিক কার্যকরভাবে কাজ করতে সক্ষম। দুই প্ল্যাটফর্মের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ✅ চ্যাটজিপিটি: বিস্তৃত বিশ্লেষণ ও গভীর গবেষণা উপস্থাপন করতে পারে, যা একাডেমিক ও জটিল সমস্যার সমাধানে সহায়ক। ✅ ডিপসিক: দ্রুত এবং সংক্ষিপ্ত উত্তর দিতে পারে, যা তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য উপযোগী। লেখালেখির ক্ষেত্রে চ্যাটজিপিটি কেবল ধারণা ও প্লটের কাঠামো গড়ে তোলে, যেখানে ডিপসিক প্রায় পুরো গল্প তৈরি করে দিতে পারে। একইভাবে, কোডিংয়ের ক্ষেত্রেও ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান দিতে পারে বলে অনেকে মনে করছেন। ডিপসিকের বিরুদ্ধে ব্যবহারকারীর গোপনীয়তা সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার ইতোমধ্যেই ডিপসিকের ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওপেনএআই নিজেও অতীতে অনুমতি ছাড়া মানুষের লেখা ডেটা প্রশিক্ষণের জন্য ব্যবহারের অভিযোগের মুখে পড়েছিল, যা এখন ডিপসিকের বিরুদ্ধে উঠছে। ডিপসিকের সাফল্যের ফলে এআই চিপের বাজারেও বড় প্রভাব পড়েছে। এনভিডিয়া, যারা উন্নত চিপ তৈরিতে বিশ্বব্যাপী অগ্রগণ্য, তাদের শেয়ারের মূল্য একদিনে প্রায় ১৭% কমে গেছে। কারণ, কম শক্তিশালী হার্ডওয়্যারেও কার্যকর এআই সম্ভব হলে উচ্চমূল্যের উন্নত চিপের বাজার চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম খরচে ভালো এআই তৈরি হলে মার্কিন প্রযুক্তি খাতেরও লাভ হতে পারে। এই প্রতিযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও উন্নত ও বহুমাত্রিক করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে দ্রুত এবং সাশ্রয়ী সমাধান দরকার, সেখানে হয়তো ডিপসিক এগিয়ে থাকবে, আর যেখানে গবেষণা ও জটিল বিশ্লেষণের প্রয়োজন, সেখানে চ্যাটজিপিটির মতো বৃহৎ মডেলগুলো প্রাধান্য পাবে। শেষ পর্যন্ত, এই প্রতিযোগিতাই হয়তো এআই প্রযুক্তিকে আরও দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী করবে।

শীর্ষ সপ্তাহ

আইন-অপরাধ

নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ৫, ২০২৬ 0

ভোট জরিপ

নির্বাচনের দিন গণভোট আপনি সমর্থন করেন ?