স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজের আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রীর
স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজের আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রীর
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে
নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হলে প্রতিটি পর্যায়ে সততা পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। কর্মকর্তাদের স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে তিনি আরও বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সালাহউদ্দিন আহমদ বলেন দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে হবে। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মতো গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই—যোগ করেন তিনি।পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। তিনি স্বীকার করেন পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাকে গার্ড অব অনার প্রদান করা
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

