জাতীয়

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ সম্পন্ন, প্রশাসনে নতুন অধ্যায়

মুক্তধ্বনি নিউজ ডেক্স
মুক্তধ্বনি নিউজ ডেক্স রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ সম্পন্ন, প্রশাসনে নতুন অধ্যায়

অবশেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে একে একে শপথ নেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এর মধ্য দিয়ে দেশের প্রশাসনে শুরু হলো নতুন অধ্যায়।

শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন সালাউদ্দিন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইকবাল হাসান মাহমুদ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. খলিলুর রহমান

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এনাম এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন সমন্বিত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন শেখ রবিউল আলম। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আমিনুর রশিদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন জহিরউদ্দিন স্বপন

একই অনুষ্ঠানে ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন শামা ওবায়েদ (পররাষ্ট্র), নুরুল হক নূর (শ্রম ও প্রবাসী কল্যাণ), ববি হাজ্জাজ (শিক্ষা) প্রমুখ।

টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

শপথ অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীরা দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়—নতুন দল কত দ্রুত তাদের নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।

জাতীয়

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যাল...

আগস্ট ১৬, ২০২৬
বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম বায়তুল মোকাররমে ১১ দলের গণসমাবেশে বিপুল জনসমাগম

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...

আগস্ট ৫, ২০২৬

0 মন্তব্য