চাকরি

নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডে এক্সিকিউটিভ-কোয়ালিটি কমপ্লায়েন্স নিয়োগ

reporter-icon
মুক্তধ্বনি নিউজ ডেক্স: রিপোর্টার
আগস্ট ৪, ২০২৫ | 0

📍 অবস্থান: কুমিল্লা
📅 আবেদনের শেষ তারিখ: ০৯ আগস্ট ২০২৫

💼 যোগ্যতা:

  • মাস্টার অফ ফার্মাসি (M.Pharm) অথবা ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে এমএসসি

  • অভিজ্ঞতা: ১-২ বছর (ফার্মাসিউটিক্যাল/মেডিসিন কোম্পানিতে)

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

🛠 দায়িত্বসমূহ:

  • উৎপাদন চলাকালীন In-Process Quality Control (IPQC) টেস্ট পরিচালনা

  • GMP গাইডলাইন অনুযায়ী SOP আপডেট ও অনুসরণ

  • স্যাম্পলিং ও ভিজ্যুয়াল ইন্সপেকশন (AQL স্ট্যান্ডার্ড)

  • QMS বাস্তবায়ন ও ডকুমেন্টেশন মনিটরিং

  • নন-কনফরমিটি তদন্ত ও CAPA বাস্তবায়ন

💡 দক্ষতা:

  • ইংরেজিতে চমৎকার যোগাযোগ দক্ষতা

  • MS Office-এ দক্ষতা

🎁 সুবিধাসমূহ:

  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভের অংশীদারিত্ব

  • উৎসব বোনাস (৩টি)

  • সাপ্তাহিক ২ দিন ছুটি

  • আংশিক ভর্তুকিযুক্ত লাঞ্চ

  • মোবাইল বিল, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স

  • বাৎসরিক বেতন বৃদ্ধি

📌 প্রতিষ্ঠান: নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড, ঢাকা

সর্বাধিক পঠিত
গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সমবায়ীদের মাঝে চারা ও ঋণ বিতর

গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, সমবায়ীদের মাঝে চারা ও ঋণ বিতরণ গোপালপুর (টাঙ্গাইল) উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে চারা ও ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাধারণ সম্পাদক কাজী লিয়াকতসহ-সভাপতি আবু ঈশা মুনিমপৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন) এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে ১৬০ জন সমবায়ী সদস্যের মধ্যে আম ও লিচু গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি আলমনগর চাঁপা বিত্তহীন মহিলা দলের ১৮ জন নারী সদস্যের মাঝে গাভী পালন কর্মসূচির আওতায় মোট ১০ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন উচ্চ সুদে এনজিও থেকে ঋণ গ্রহণের পরিবর্তে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহজ শর্তের ঋণ নিয়ে গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সরিষাবাড়ীতে পথ বিরোধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি এবারও

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭ নম্বর কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের কয়েকটি পথ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে নতুন মোড় নিয়েছে। সরকারি তদন্তে অভিযোগকারীর উত্থাপিত অভিযোগের সত্যতা না মেলায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে প্রশাসনের উদ্যোগে ডাকা সমঝোতা বৈঠকে অভিযোগকারী পক্ষের অনুপস্থিতি ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের মৃত মোস্তান আনোয়ারী (সাবেক কাজী)-এর স্ত্রী মনোয়ারা চৌধুরী ও মেয়ে বিলকিস আনোয়ারী (রুমি) দীর্ঘদিন ধরে গ্রামের শতবর্ষের পুরোনো কয়েকটি চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছেন। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন স্থানীয়রা। এলাকাবাসীর ভাষ্য, চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানাতে গেলেই তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি নারী নির্যাতন, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। এ কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বিলকিস আনোয়ারী (রুমি) নিজেই সরিষাবাড়ী থানা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগে দাবি করা হয়, এলাকাবাসী সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনা, পথের অবস্থান পরিদর্শন এবং বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পর অভিযোগকারীর দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বরং দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ থাকার বিষয়টি তদন্তে উঠে আসে। বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং উভয় পক্ষের বক্তব্য শোনার উদ্দেশ্যে গত ৭ জুলাই বিকেলে সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করেন। প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বীর বড়বাড়ীয়া গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত হলেও অভিযোগকারী বিলকিস আনোয়ারী (রুমি) ও তার পরিবারের কেউ বৈঠকে উপস্থিত হননি। অভিযোগকারী পক্ষের অনুপস্থিতিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তদন্তে অভিযোগের ভিত্তি না পাওয়ায় প্রশাসনের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে না পেরে তারা বৈঠক এড়িয়ে গেছেন। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চলাচলের পথ বন্ধ থাকায় শিশুদের স্কুলে যাওয়া, কৃষকদের জমিতে যাতায়াত, অসুস্থ রোগী পরিবহনসহ দৈনন্দিন নানা কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এলাকাবাসী অবিলম্বে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ বিষয়ে অভিযোগকারী বিলকিস আনোয়ারী (রুমি) বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো.মুস্তাফিজুর রহমান জেলা প্রশাসক শরীফা হক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত পুলিশ সুপার মো.রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক স্বাগত বক্তব্য দেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট দূরীকরণ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন টাঙ্গাইল জেলার মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।টুকু বলেন চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।এ সময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র জোড়া অভিযান ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সাফল্য পেয়েছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে বিজিবি টহল দল, যা মূলত ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ​মধ্যরাতের গোপন সংবাদে চিরুনি অভিযানের ভিত্তিতে গত ০৬ জুলাই ২০২৬ তারিখ রাতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।  ​ (সোনামসজিদ বিওপি): সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়। ​দ্বিতীয় অভিযান (চৌকা বিওপি): সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে মাত্র ৪০০ গজ ভেতরে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অপর অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ বোতল একই সিরাপ জব্দ করা হয়। ​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ৩ মাসে সীমান্তে কঠোর তৎপরতা চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ প্রায় ১১,২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়েছে। ​ ​অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন: ​"দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

জামালপুর শহরে আইনজীবীর চেম্বারে পুলিশের অভিযান: পাইপগান, গুলি, ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

জামালপুর শহরে আইনজীবীর চেম্বারে পুলিশের অভিযান: পাইপগান, গুলি, ককটেল ও পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার ৭ জুলাই ২০২৬ জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকার মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক আইনজীবীর চেম্বারে পুলিশের বিশেষ অভিযানে দুটি পাইপগান, গুলি, ককটেল, পেট্রোল বোমা সদৃশ বস্তু এবং বিদেশি মদ উদ্ধার হওয়ার ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই চেম্বারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে চেম্বারের ভেতর থেকে দুটি পাইপগান, কয়েক রাউন্ড গুলি, একাধিক ককটেল, পেট্রোল বোমা সদৃশ কয়েকটি বস্তু এবং বিদেশি মদের বোতল উদ্ধার করা হয় বলে জানা গেছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং সুপার মার্কেটের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা ঘিরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করেছে এবং সেগুলোর প্রকৃতি ও কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশেষ করে উদ্ধার হওয়া বিস্ফোরক সদৃশ বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা পেট্রোল বোমা কি না এবং এগুলোর সঙ্গে কোনো নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, অভিযানের সময় সংশ্লিষ্ট আইনজীবী বা অন্য কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ফলে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযান শেষে উদ্ধার হওয়া আলামত, ঘটনার প্রকৃতি এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তদন্তের স্বার্থে আপাতত অনেক বিষয় প্রকাশ করা হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উল্লেখ্য, এই প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, জব্দ তালিকা এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে নতুন তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

চাকরি

আরও পড়ুন
সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ,আবেদন শুরু ১৮ জুন

সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে নিয়োগ,আবেদন শুরু ১৮ জুন ১৬ জুন ২০২৬: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৩টি পদে যোগ্য জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুন থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে এসএসসি, এইচএসসি, স্নাতক ও সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষভাবে অফিস সহায়ক পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মচারী হাসপাতালের সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিনের শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক কারিগরি ও সহায়ক বিভাগে দায়িত্ব পালন করবেন।আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। চাকরিপ্রত্যাশীদের জন্য এটি সরকারি চাকরিতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এসএসসি পাস প্রার্থীদের জন্য অফিস সহায়ক পদে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ থাকায় তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পদভিত্তিক যোগ্যতা বয়সসীমা,বেতন স্কেল এবং আবেদন পদ্ধতি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষ আবেদনকারীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠান: সরকারি কর্মচারী হাসপাতাল মন্ত্রণালয়: জনপ্রশাসন মন্ত্রণালয় মোট শূন্য পদ: ৩৩ অফিস সহায়ক পদ: ১৪ আবেদন শুরু: ১৮ জুন ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৬ আবেদন ফি: ৫৬ টাকা আবেদনের মাধ্যম: অনলাইন চাকরিপ্রত্যাশীদের মধ্যে ইতোমধ্যে এ নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরির সুযোগ কাজে লাগাতে প্রার্থীদের বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে সময়মতো আবেদন করা উচিত।

জুন ১৬, ২০২৬ 0

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সে (SSF) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪১ পদে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ১০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত

আগামীকাল শেষ হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আবেদন

আগামীকাল শেষ হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আবেদন সরকারি মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (এভিইউবি)-এ ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০০ জন নিয়োগের আবেদন আগামীকাল ১৩ জুন ২০২৬ বিকেল ৫টায় শেষ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদটি ১৬তম গ্রেডভুক্ত এবং বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ডিগ্রি/অনার্স) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা: ৩০০ বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬, বিকেল ৫টা । চাকরিপ্রত্যাশীদের শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা

জুন ১২, ২০২৬ 0

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব আকনুর রহমান

টেলিফোন অপারেটর জাতীয় হুদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বাংলাদেশের ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ICMAB)-এ সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

📍 অবস্থান: ঢাকা 📅 আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৫ 💼 যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (ন্যূনতম ২য় শ্রেণি বা CGPA ৩.২৫) C#, .NET, .NET Web API, SQL Server, টেস্টিং মেথড এবং ডিবাগিং-এ দক্ষতা পাইথন ও Node.js-এ জ্ঞান থাকতে হবে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ও CQRS ডিজাইন প্যাটার্ন সম্পর্কে ধারণা ন্যূনতম ৩ বছরের ফুল-স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজের অভিজ্ঞতা বয়স: ২৮-৩৫ বছর (১৪ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী) 🛠 দায়িত্ব: সিস্টেম সাপোর্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রযুক্তিগত সহায়তা প্রদান মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ও CQRS ডিজাইন অনুসারে সিস্টেম ডেভেলপমেন্ট টেস্টিং ও ডিবাগিং প্রক্রিয়া পরিচালনা 💰 বেতন: বেতন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা (সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রযোজ্য) 🏢 প্রতিষ্ঠান: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB), একটি আইনগত সংস্থা, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন।

আগস্ট ৪, ২০২৫ 0

নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডে এক্সিকিউটিভ-কোয়ালিটি কমপ্লায়েন্স নিয়োগ

আকিজ ব্লু পিল লিমিটেডে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

0 মন্তব্য

শীর্ষ সপ্তাহ

বেড়াডাকুরি পশ্চিমপাড়ায় কৃষক আব্দুল কদ্দুসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ সহায়-সম্পদ পুড়ে ছাই, নিঃস্ব প্রতিবন্ধী সন্তানদের পরিবার।
দুর্ঘটনা

বেড়াডাকুরি পশ্চিমপাড়ায় কৃষক আব্দুল কদ্দুসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ সহায়-সম্পদ পুড়ে ছাই, নিঃস্ব প্রতিবন্ধী সন্তানদের পরিবার।

মোঃ রুবেল মিয়া জুলাই ৩১, ২০২৬ 0

ভোট জরিপ

আপনি কি আমাদের নিউজ কন্টেন্ট পছন্দ করেন?