দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইল থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। পাশাপাশি প্রায় চার শতাধিক গাড়িতে করে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে ধারাবাহিক বৈঠক ও সভা করেছেন। এসব সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেন রিজার্ভের পাশাপাশি শতাধিক বাস ও গাড়িবহর নিয়ে ঢাকায় রওনা হবেন নেতাকর্মীরা। এছাড়া উপজেলা থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের একটি বড় অংশ আগের দিনই ঢাকায় পৌঁছাবেন। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল মুক্তধ্বনি ডটকমকে বলেন, “তারেক রহমান দেশে ফিরছেন—এতে আমরা অত্যন্ত উৎফুল্ল। সারা দেশের নেতাকর্মীরা তাকে বরণ করে নেবে। তার প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সব উপজেলার নেতাকর্মীরা এতে অংশ নেবেন। আশা করছি চার শতাধিক গাড়িতে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া মাইক্রোবাস ও প্রাইভেট কারেও অনেকে যাবেন। মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।” অন্যদিকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন মুক্তধ্বনি ডটকমকে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি। জেলা থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অংশ নেবেন। এরই মধ্যে টাঙ্গাইল সদর থেকে একটি ট্রেন ও শতাধিক বাস রিজার্ভ করা হয়েছে। তবে বেশিরভাগ নেতাকর্মী আগের দিনই ঢাকায় চলে যাবেন।”
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী (চার বোনের মধ্যে তৃতীয়) দীর্ঘদিন ধরে ধনবাড়ী পৌরসভার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাইপ্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই সকালে ফোন করে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে নেন মারুফ হোসেন শান্ত। এরপর সারাদিন তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে রাতে মেয়েটিকে তার বড় বোনের জামাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। পরদিন ১২ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে বড় বোনের জামাইয়ের বাড়ির একটি কক্ষে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে ধনবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
"পরিকল্পিত পরিবার, সমৃদ্ধ আগামী"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, সরিষাবাড়ী, জামালপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় তিনি তাঁর বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন অর্জনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। রফিকুল ইসলাম দৈনিক মুক্তধ্বনি
ধনবাড়ীকে হারিয়ে শুভ সূচনা গোপালপুরের, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন স্টাফ রিপোর্টার : এস কে শিপন টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোপালপুরের সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং সদস্য সচিব বদিউজ্জামান রানা। এছাড়াও ধনবাড়ী ও গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোপালপুর উপজেলা একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ধনবাড়ী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে আরও অংশ নেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন এনেছে এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করছে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গণে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দল-মতের প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচারণা করে দোয়া ও সহযোগিতা কামনা করছেন। দুর্গাপুর পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচন শুধু পৌর প্রশাসনের নেতৃত্ব নির্ধারণের বিষয় নয়; বরং তৃণমূল পর্যায়ে দলগুলোর সাংগঠনিক শক্তি, জনপ্রিয়তা ও জনসমর্থনেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্গাপুর পৌরসভায় এখন উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা, নাগরিক সেবা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়নেও এসব বিষয়কে গুরুত্ব দেবেন ভোটাররা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতার কারণে তিনি সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন। জামাল উদ্দিন মাস্টার এর আগে ২০১৫ ও ২০২২ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেন। স্থানীয় নাগরিক ও রাজনৈতিক কর্মীদের মতে, অতীত নির্বাচনের অভিজ্ঞতা তাকে মাঠপর্যায়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে সহায়তা করেছে। এছাড়া রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা দেখা গেছে। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে করে আসছেন। বিএনপির রাজনীতিতে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের আস্থাভাজন হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে অসংখ্য মামলায় দীর্ঘ সময় তিনি নির্যাতন ভোগ করেছেন। কারাগারে দিনের পর দিন কেটেছে তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একের পর এক মামলা করে তাকে দমিয়ে দিয়ে স্থানীয় বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের সময় তাকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনীতিতে তুমুল আলোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন মাস্টারের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও স্থানীয় রাজনীতিতে আলোচিত। তার বাবা আলহাজ্ব ইমাম হাসান আবুচান চন্ডিগড় ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপুরের স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন একজনকে তারা আগামীর মেয়র হিসেবে দেখতে চান, যিনি সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্ন পৌর ব্যবস্থাপনা, আলোকিত নগর এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের মতে, কর্মনিষ্ঠা, সততা, জবাবদিহিতা এবং উন্নয়নের সুষ্ঠু পরিকল্পনাই হবে ভোটের প্রধান বিবেচ্য বিষয়। দুর্গাপুর পৌরসভার নাগরিকদের চাওয়া, বিদ্যমান সকল অচলায়তন ভেঙে একটি নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভোটের লড়াইয়ে সর্বাধিক যোগ্য ব্যক্তিই মেয়র হবেন, এমনটাই তাদের প্রত্যাশা।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তবে হামলার বিষয়ে ছাত্রদল ও শিবির একে অপরকে দায়ী করেছে। স্থানীয় সূত্র জানায়, সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতির নিচে গুপ্ত লেখা কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন সহ অনান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি সকাল ১১টা নাগাদ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। বনানী স্টার কাবাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ১১ নম্বর সড়কে আরং-এর সামনে গিয়ে শেষ হয়।