সরিষাবাড়ীতে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
জামালপুরের সরিষাবাড়ীতে “ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-০৪ (সরিষাবাড়ী)। তিনি তার বক্তব্যে ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজা আফসানা, উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ী, জামালপুর। তিনি বলেন, ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ এক ছাদের নিচে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মেলাটির আয়োজন করে উপজেলা ভূমি প্রশাসন, সরিষাবাড়ী, জামালপুর এবং সার্বিক সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়।
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও বিভিন্ন পরামর্শমূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tags:
সরিষাবাড়ীতে
ভূমি
সেবা
মেলা
২০২৬
অনুষ্ঠিত
জামালপুরের
“ভূমি
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

