আইন-অপরাধ

নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
এপ্রিল ২, ২০২৬
নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার
নাগরপুরে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার অটো ফেলে পালালো মাদককারবারি,থানায় মামলা দায়ের টাঙ্গাইল ১ এপ্রিল ২০২৬ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধমাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা ফেলে কৌশলে পালিয়ে যায় এক মাদককারবারি।র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে নাগরপুর থানাধীন মামুদ নগর চারাবাগ এলাকায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালেসন্দেহভাজন একটি অটোরিকশাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হলে চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পলাতকঅটোচালকের পরিচয় শনাক্ত করা হয়। তিনি হলেন মোঃ আমির হোসেন (৪৮), যার বাড়ি নাগরপুর থানার অন্তর্গত এলাকায়।র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া অটোরিকশাটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১৬ (ষোল) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃতমাদকদ্রব্যগুলো স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।র‍্যাব জানায়,মাদককারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদক পরিবহন করে থাকে। তবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এসব তৎপরতা ক্রমেই ব্যাহত হচ্ছে।এ ঘটনায় পলাতক মাদককারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে দেশেরআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
Tags: আইন-অপরাধ ঢাকা টাঙ্গাইল নাগরপুর নাগরপুরে র্যাবের অভিযানে কেজি

আইন-অপরাধ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধার গ্রেফতার ২১ টাঙ্গাইলে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ প্রিভেন্টিভ মাদক ব্যব...

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান

টাঙ্গাইলে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান১৮ হাজার ৭২৫ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংসদেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গাইলের...

আগস্ট ১২, ২০২৬

0 মন্তব্য