কালিহাতীতে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন
কালিহাতীতে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ গড়তে আধুনিক সেবার প্রতিশ্রুতি
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি—সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হওয়া এ মেলার শুভ উদ্বোধন করেন ১৩৩-টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ সহজ ওপ্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই দ্রুত ভূমি সংক্রান্ত সেবা পেতে পারেন সে লক্ষ্যেই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নামজারি খতিয়ান ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে জনগণকে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Tags:
কালিহাতীতে
ভূমি
সেবা
মেলা-২০২৬
উদ্বোধন
‘জনবান্ধব
অটোমেটেড
ব্যবস্থাপনা’
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

