জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ
বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ১৯ জেলায় জ্বালানি তেল সরবরাহে পুলিশের এসকর্ট
সিরাজগঞ্জ, ৩১ মার্চ ২০২৬: উত্তরবঙ্গসহ পার্শ্ববর্তী ১৯ জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। মঙ্গলবার বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে যাওয়া ট্যাংক লরিগুলোকে নিরাপত্তা দিতে পুলিশি এসকর্ট প্রদান করা হয়।
জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগসহ বিভিন্ন জেলায় মোট ৩০৬টি পয়েন্ট—যার মধ্যে ফিলিং স্টেশন ও এজেন্সি অন্তর্ভুক্ত—এ জ্বালানি তেল (পেট্রোল, অকটেন ও ডিজেল) সরবরাহের লক্ষ্যে ২৮১টি ট্যাংক লরি রওনা হয়। এসব যানবাহনকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ।
এ কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে কার্যকর ভূমিকা রাখছে জেলা পুলিশ। সংশ্লিষ্টরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সবসময়ই তৎপর রয়েছে।
Tags:
সারা দেশ
রাজশাহী
সিরাজগঞ্জ
জ্বালানি
তেলের
নিরবচ্ছিন্ন
সরবরাহ
নিশ্চিত
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্...
আগস্ট ১৪, ২০২৬
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে যোগ দিচ্ছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। তাঁকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে টাঙ্গাইলে যোগদানে...
আগস্ট ১৩, ২০২৬

