গোপালপুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ভূমি দিবস উদযাপন
গোপালপুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ভূমি দিবস উদযাপন
টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভূমি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লাতুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী।বক্তারা বলেন জনগণের দোরগোড়ায় আধুনিক সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে ভূমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tags:
গোপালপুরে
বর্ণাঢ্য
র্যালির
মধ্য
দিয়ে
ভূমি
দিবস
উদযাপন
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

