এভারকেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আজ ৩০ডিসেম্বর ২০২৫ ইং ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে খালেদা জিয়ার মৃত্যু।বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের এক অধ্যায়ের সমাপ্তি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তাসংস্থা রয়টার্স এপিপাকিস্তানের দ্য ডন, ভারতের এনডিটিভিসহ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছে তার মৃত্যু সংবাদ।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স একে বাংলাদেশের রাজনীতির একটি প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে সেনাশাসনবিরোধী আন্দোলন, রাজনৈতিক বৈরিতা ও আপসহীন নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। বিবিসি জানায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। বিএনপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় বলা হয় আমাদের প্রিয় নেত্রী আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন জানিয়েছে, লিভার সিরোসিস ছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার তার দল বিএনপি আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। ভারতের দ্য হিন্দু ও এনডিটিভি তাদের প্রতিবেদনে মন্তব্য করেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...

