সারা দেশ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

শেখ মাহদী হাসান
শেখ মাহদী হাসান বিশেষ প্রতিনিধি
মে ১৭, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধন ও সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা এলাকায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৫ মে) বাদ জুমা ফলদা (মদন বাড়ী) এলাকায় স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফলদা আশরাফুল উলুম  নিজামিয়া মাদরাসার মুহতামীম মাওলানা শফিউল রহমান। বক্তব্য রাখেন ইসলাহুল উম্মাহ বালিকা মাদ্রাসার মুহতামীম মাওলানা আবু ইউসুফ, ঝনঝনিয়া কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুল মুতালিব ও মাওলানা এমদাত হক।
বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বক্তারা সীমান্তে নিরীহ মানুষ হত্যার ঘটনাও বন্ধের দাবি জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, মানবতা, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Tags: ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে

সারা দেশ

পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাবনার ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬...

আগস্ট ১৬, ২০২৬
গোপালপুরে বিদ্যুতের চরম সংকট অন্ধকারে পরিবার, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা গোপালপুরে বিদ্যুৎ সংকট: ২৪ ঘণ্টায় ১৬ ঘণ্টা অন্ধকার, বিপাকে পরিবার ও ব্যবসায়ীরা

২৪ ঘণ্টার ১৬ ঘণ্টাই অন্ধকার: তীব্র লোডশেডিংয়ে গোপালপুরে জনজীবন বিপর্যস্ত, ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের চরম দুর্দশাস্টাফ রিপোর্টার: এস কে শ...

আগস্ট ১৩, ২০২৬

0 মন্তব্য